এআর রহমানের পর তার টিমের গিটারিস্ট মোহিনীর বিচ্ছেদ

- Advertisements -

অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের বিচ্ছেদের কয়েক ঘণ্টা পর তাঁর দলের বেজ গিটারিস্ট মোহিনী দে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

স্ত্রী সায়রা বানুর সঙ্গে এ আর রাহমানের বিচ্ছেদ নিয়ে আলোচনার মধ্যে এক ইনস্টাগ্রাম পোস্টে সুরকার স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে সংসারে ইতি টানার ঘোষণা দেন তিনি।

Advertisements

মোহিনী দে লিখেছেন, ‘আমার দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি ও মার্ক আলাদা হয়ে যাচ্ছি। আমাদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সিদ্ধান্তটা নিয়েছি। বিচ্ছেদের পরও আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। হাতে থাকা কাজগুলো আমরা করব, প্রয়োজনে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’

Advertisements

মোহিনী কলকাতার মেয়ে। তিনি এ আর রহমানের টিমের একজন সদস্য। দেশ-বিদেশে রহমানের সঙ্গে ৪০টির মতো শো-এ অংশ নিয়েছেন ২৯ বছর বয়সী এ গিটারিস্ট। পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়ে গেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7fz7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন