‘কাভি আলবিদা না ক্যাহনা’ ফিরছে ওয়েব সিরিজে

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর পরিচালিত তৃতীয় সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’। ২০ বছর পর সিনেমাটি নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক।

জানালেন, এ গল্প নতুন আঙ্গিকে আবার ফিরিয়ে আনছেন তিনি। তবে সিনেমা নয়, আসবে ওয়েব সিরিজ হিসেবে।

সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, ‘কাভি আলবিদা না ক্যাহনা’কে দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি।

Advertisements

শিগগির কাজ শুরু হবে।’ করণের মতে, ‘কাভি আলবিদা না ক্যাহনা’-এর গল্পটি বর্তমানে সিরিজের ফরম্যাটে বলার জন্য অনেক বেশি প্রাসঙ্গিক।

তবে সিরিজটি কেবল মূল সিনেমার রিমেক হবে না বরং আধুনিক সম্পর্কের জটিলতাকে আরও বিশদভাবে তুলে ধরবে। তবে সিরিজের কাস্টিংয়ে শাহরুখ খান, রানী মুখার্জি বা প্রীতি জিনতার জায়গায় কারা থাকবেন, তা খোলাসা করেননি করণ জোহর।

Advertisements

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না ক্যাহনা’ সিনেমায় বিবাহবহির্ভূত সম্পর্ক ও অসুখী দাম্পত্যের মতো বিষয় তুলে ধরা হয়েছিল। সেই সময় সিনেমার বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সিনেমাটি ভালো ব্যবসা করলেও তীব্র সমালোচনা শুনতে হয়েছিল পরিচালককে।

‘কাভি আলবিদা না ক্যাহনা’-তে অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা। এ ছাড়া বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরণ খের। ওই সময় ভারতে ৪৫ কোটি ও বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5old
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন