কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় মারা গেছেন

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবসায়ী সঞ্জয় কাপুর একজন পোলো প্রেমী। সোনা নামে একটি পোলো টিমের মালিক ছিলেন তিনি। নিজে পোলো খেলেন এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। গতকাল পোলো খেলার সময়ে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। চিকিৎসা নেওয়ারও সুযোগ পাননি সঞ্জয়।

Advertisements

২০০৩ সালের সেপ্টেম্বরে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০১৪ সালে সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি জন্য মুম্বাই আদালতে আপিল করেন তারা। ২০১৬ সালের ৮ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টের সামনে বিচ্ছেদ নিয়ে একটি চুক্তিপত্রে সাক্ষর করেন কারিশমা-সঞ্জয়।

চুক্তিপত্র অনুযায়ী, এ দম্পতির দুই সন্তান সামাইরা এবং কিয়ান তাদের মা কারিশমা কাপুরের সঙ্গেই থাকছেন। তবে বাবা সঞ্জয় ইচ্ছে করলেই সন্তানদের দেখতে যাওয়ার অনুমতি পান।

Advertisements

২০১৬ সালে দীর্ঘ দিনের প্রেমিকা প্রিয়া সাচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। ইন্ডিয়ান-আমেরিকা হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের প্রাক্তন স্ত্রী প্রিয়া। সঞ্জয় ও প্রিয়ার প্রথম দেখা হয় নিউ ইয়র্কে। পাঁচ বছর প্রেম করে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। তবে কারিশমা কাপুর আর বিয়ে করেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d293
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন