ক্যানসার আতঙ্কে দীপিকা কক্কর, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

- Advertisements -

নাসিম রুমি: আবারও অসুস্থতার আতঙ্কে ভুগছেন বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। নিয়মিত এমআরআই পরীক্ষার সময় কেঁদে ভেঙে পড়েছেন তিনি। চিকিৎসকদের দেওয়া মাসিক পরীক্ষার পরামর্শ মেনে চললেও মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে আছেন এই অভিনেত্রী।

গত ফেব্রুয়ারিতে তার শরীরে দ্বিতীয় একটি টিউমার ধরা পড়ে। এরপর অস্ত্রোপচার করে চিকিৎসা নেওয়া শুরু করেন দীপিকা। পাশাপাশি অন্য একজন চিকিৎসকের কাছ থেকেও দ্বিতীয় মতামত নেন তার স্বামী শোয়েব ইব্রাহিম।

এর আগে গত বছর দীপিকার যকৃতে টেনিস বলের আকারের একটি সিস্ট ধরা পড়ে। যা ক্যানসার হওয়ার ঝুঁকিতে ছিল। পরে অস্ত্রোপচার করে যকৃতের প্রায় ২২ শতাংশ অংশ অপসারণ করা হয়। কিন্তু চিকিৎসা চলার মধ্যেই চলতি বছরে আরও একটি সিস্ট ধরা পড়ে। যেটি পরে পুড়িয়ে অপসারণ করা হয়।

Advertisements

সম্প্রতি একটি ভিডিও ব্লগে দীপিকা জানান, এমআরআই পরীক্ষার আগে এবং পরীক্ষার সময় তিনি কেঁদে অস্থির হয়ে পড়েন। তার ভাষায়, কাঁদলে মন কিছুটা হালকা হয়, আমার ক্ষেত্রে অন্তত তাই হয়।

তবে সর্বশেষ এমআরআই পরীক্ষার পর তার যকৃতে আবারও দুটি ছোট দাগের মতো কিছু দেখা গেছে বলে জানা যায়। এর প্রকৃত কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।

Advertisements

শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, রিপোর্ট নিয়ে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে দীপিকা নিজেও স্বীকার করেছেন, ক্যানসারের এই ধারাবাহিক ফিরে আসা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলছে। চিকিৎসা চললেও মানসিকভাবে তিনি এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারছেন না বলে জানান এই অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7b90
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন