ছাড়পত্র পেল ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

- Advertisements -

নাসিম রুমি: বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’। ছটকু আহমেদ পরিচালিত এ ছবিতে জুটি বেঁধেছেন ফেরদৌস ও পূর্ণিমা। ছবি সেন্সরের বিষয়টি নিশ্চিত করেন পরিচালক নিজে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।

Advertisements

ছটকু আহমেদ বলেন, সময় বুঝে, ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেব। সবাই মিলে সিদ্ধান্ত নেব কবে মুক্তি দেওয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেব।

‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তা ছাড়া এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ।

Advertisements

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gdab
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন