তমাকে বিয়ে করার পরিকল্পনা আছে: রাফি

- Advertisements -

নাসিম রুমি: পরিচালক রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে। তাদের ফেসবুক পোস্ট থেকে শুরু করে নানা মন্তব্যে সেই আলামতই মেলে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউই অফিশিয়ালি মন্তব্য করেননি। আবার নেটিজেনদের একাংশ মনে করছে, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক।

আবার কেউ বলছে, বন্ধুত্বের থেকেও বেশি কিছু তাদের মধ্যে!

প্রেমের সম্পর্ক রয়েছে কি না—এ বিষয়ে গত আগস্টে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, সাধারণত নায়ক-নায়িকা জুটি হয়। সেদিক থেকে পরিচালক-নায়িকার জুটি হওয়াও ভালো। এতে বরং ভালো ভালো কাজ হবে। আমরা তো ভালো বন্ধু।

Advertisements

ওই দিন পাশে থাকা অভিনেত্রী তমা মির্জা ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে কথা বলেন। বলেন, ‘রাফি আমার অনেক ভালো বন্ধু। আমার খারাপ সময়ে পাশে ছিল সে। আবার ভালো সময়েও পাশে থাকে।

বন্ধুত্ব কখনো শেষ হয় না, সারা জীবন থাকে।’

Advertisements

তবে এর মধ্যে খবর বেড়িয়েছে দুজন বিয়েও করতে যাচ্ছেন। আসলেই কি তাই?

জানতে চাওয়া হয়, ‘আপনি নাকি অভিনেত্রী তমা মির্জ়াকে চলতি বছরে বিয়ে করছেন? জবাবে রায়হান রাফি বলেন, ‘তমাকে বিয়ে করার পরিকল্পনা আছে। তবে এখন নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9unh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন