দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা নীলা চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: প্রয়াত নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ী থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

তিনি বলেন, ‌‘জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।’

Advertisements

নকীব জানান, আজ তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

Advertisements

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তাঁর আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xdir
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন