নিজের দিকে তাকাতেও লজ্জা পেতেন বিদ্য্য

- Advertisements -

নাসিম রুমি: বলিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগে অভিনেত্রী বিদ্যা বালানকে তার াকর্মজীবনের শুরুতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটা সময় ছিল যখন চলচ্চিত্র নির্মাতারা একজন অভিনেত্রীকে ‘অশুভ’ বলে দাগিয়ে দিয়েছিলেন। নীরবে একের পর এক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যা বালান।

তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে তাকে ১৩টি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং কিছু সিনেমা মুক্তির পর অনেক নির্মাতা বিশ্বাস করেন যে, বিদ্যা বালান ছিলেন বলে তাদের প্রজেক্ট খারাপ হয়েছে। ক্রমাগত প্রত্যাখ্যান আর খারাপ আচরণ তার আত্মবিশ্বাসকে এতটাই আঘাত করেছিল যে, আয়নায় নিজের দিকে তাকাতেও তার লজ্জা লাগত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে তার শুরুর দিনগুলোয় তাকে ‘অলক্ষুণে’ বলে ডাকা হতো। যে কারণে তিনি প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতেন। তবে অভিনেত্রী হাল ছেড়ে দেননি। তিনি ধীরে ধীরে তার ক্যারিয়ার তৈরি করেন এবং পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসেন। পরে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। আজও তিনি তার কাজের জন্য প্রশংসিত হন বলে জানান।

Advertisements

খুব অল্প বয়সে জনপ্রিয় সিটকম ‘হাম পাঁচ’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন, যা বিনোদন জগতে তার জন্য দরজা খুলে দেয় এবং অবশেষে তাকে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়। তবে তার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়টি খুব সহজ ছিল না। চলচ্চিত্রে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টায় বারবার ব্যর্থতা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ার কথা অভিনেত্রীও প্রায়শই বলেন।

একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য দক্ষিণে গিয়েছিলেন বিদ্যা বালান। যেখানে সিনেমাটির প্রযোজকরা অডিশন নিচ্ছিলেন। তাকেও সেই প্রজেক্টের জন্য অডিশন দিতে বলা হয়। তার মাও সঙ্গে যান। কারণ তিনি মোহনলালের অনেক বড় ভক্ত ছিলেন। অডিশনের কিছুক্ষণ পরেই পরিচালক তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি তার মা ও বোনের সঙ্গে সেখানে যান।

বিদ্যা বালান বলেন, আমি নিজেকে একটা সময়ে তারকা ভাবতাম। আমার কোনো ধারণাই ছিল না যে মোহনলালের ‘চাক্রম’ সিনেমাটি বন্ধ হয়ে যেতে পারে। সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাকে দেওয়া ৮-৯টি সিনেমার প্রস্তাবও হাতছাড়া হয়ে যায়। সবাই ভেবেছিলেন যে অভিনেতা ও পরিচালক একসঙ্গে আটটি হিট সিনেমা উপহার দিয়েছেন এবং এখন নবম সিনেমাটি করছেন। আমি যাওয়ায় জোর চর্চা হয়েছিল।

২০১০ সালের পর অভিনেত্রী বিদ্যা বালানের ক্যারিয়ারে এক বড় পরিবর্তন আসে। সেই সময়ে তিনি একের পর এক হিট ও কাল্ট সিনেমা উপহার দেন। ‘নো ওয়ান কিলড জেসিকা’ এবং ‘কাহানি’র মতো সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে নেন। কিন্তু ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমা জগতে তার ভাবমূর্তি পুরোপুরি বদলে দেয়। সিল্ক স্মিতার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। সেই সাফল্য বিদ্যা বালানকে এমন একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে, যিনি একাই একটি পুরো সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।

Advertisements

‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সাফল্যের পর অভিনেত্রী তার অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন এবং একের পর এক সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেছেন। বিগত বছরগুলোয় তিনি ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলাদেবী’ এবং ‘শেরনি’-র মতো সিনেমায় অভিনয় করেছেন এবং ধারাবাহিকভাবে আকর্ষণীয় চরিত্র বেছে নিয়েছেন।

২০২৪ সালে তিনি কার্তিক আরিয়ান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-তে অভিনয় করেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/63q9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন