প্রসেনজিতের বোনের অ্যাকাউন্ট থেকে অর্থ উধাও

- Advertisements -
অভিনেতা-প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে ৯ লাখ ১৭ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। একটি চক্র তাকে মৃত দেখিয়ে ব্যাংক থেকে এসব অর্থ  উঠিয়ে নিয়েছে বলে জানান তিনি।

ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে পল্লবী জানান, তার শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে একটি পিপিএফ ফান্ডে অনেক দিন ধরে সঞ্চিত অর্থ জমা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তার এসব গচ্ছিত অর্থ কে বা কারা তুলে নিয়ে গেছে তা জানেন না তিনি। এই ঘটনায় হতবাক হয়েছেন পল্লবী।

Advertisements
পল্লবী বলেন, ‘আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে আমি যদি মৃত হই, তাহলে আমার মৃত্যুর শংসাপত্র দেখাতে হবে। সেটা কোথায় গেল এর কোনো উত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে। কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি আজ আমার সঙ্গে হয়েছে। হয়তো আরো অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা জানতে পারছি না। আমি এই ঘটনায় আমাদের দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে যেতেই পারতাম। কিন্তু এমন একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত ব্যবস্থায় এই রকম প্রতারণা দেখে আমি বিস্মিত!’

এই ঘটনার পর কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছেন পল্লবী। ব্যাংক থেকে পল্লবীকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে উনাকে সেই অর্থ ফেরত দেওয়া হবে। তবে ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন কিনা এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/eug7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন