ভাড়াটে হিসেবে শাহরুখ কেমন, জানালেন বাড়িওয়ালা

- Advertisements -

নাসিম রুমি: মুম্বাইয়ের আইকনিক বাংলো ‘মান্নাত’ নতুন করে সাজানোর কাজ শুরু হওয়ায় নিজের ঘর ছেড়ে আপাতত ভাড়া বাড়িতে সপরিবার উঠেছেন বলিউড কিং শাহরুখ খান। সংস্কার কাজ চলাকালীন আগামী দুই বছর তিনি বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করবেন।

বর্তমানে শাহরুখ যে ফ্ল্যাটে থাকছেন, তার মালিক বলিউডের খ্যাতনামা প্রযোজক বাসু ভাগনানি ও তার ছেলে জ্যাকি ভাগনানি। পালি হিলের এই দ্বিতল ফ্ল্যাটটি মাসিক ২৪ লাখ রুপিতে ভাড়া নিয়েছেন কিং খান।

জানা গেছে, মান্নাতের ভেতর ও বাইরের আমূল পরিবর্তনের জন্য ২০২৪ সালেই প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন শাহরুখপত্নী গৌরী খান। নকশায় বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বাংলোটিতে আরও দুটি নতুন তলা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভাড়াটে হিসেবে শাহরুখের ব্যবহারে মুগ্ধতা প্রকাশ করেছেন বাড়ির মালিক জ্যাকি ভাগনানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ অত্যন্ত বিনয়ী এবং তার মতো একজন মানুষ হওয়া ভাগ্যের বিষয়। খ্যাতির শীর্ষে থাকলেও তিনি অতিথিদের অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। জ্যাকির মতে, মানুষ হিসেবে শাহরুখ খানকে ১০ নম্বরের মধ্যে ১১ দেওয়া উচিত।

মান্নাতের সংস্কার কাজ সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে পুনরায় নিজের প্রিয় বাংলোয় ফিরে যাবেন শাহরুখ ও তার পরিবার। তবে আপাতত পালি হিলের সেই অভিজাত ফ্ল্যাটেই সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন এই বলিউড মেগাস্টার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5t3y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন