ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি: মামুনুর রশীদ

- Advertisements -

নাসিম রুমি: ‘ভিউ বাণিজ্য এসে আমাদের সর্বনাশ করেছে। সেই সর্বনাশের ফাঁদেই আমরা বসে আছি। ’এমনই মন্তব্য করেছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ।

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের ৬০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেখানে ‘ভিউ বাণিজ্য’ এবং শিল্পের সংকট নিয়ে কথা বলেন এই নাট্যজন। তিনি বলেন, ‘একদিকে আমাদের শিল্পের সংকট, অন্যদিকে রাজনৈতিক সংকটও চলছে।আমরা ভালো কিছু নির্মাণ করতেই পারছি না। প্রেরণাহীন একটা সময় আমরা কাটাচ্ছি।’

সেমিনারে মামুনুর রশীদ বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্ভয়ে নিজেকে প্রকাশ করার সুযোগ বাংলাদেশের শিল্পীদের জন্য এখনো পুরোপুরি তৈরি হয়নি।’

তৌকির আহমেদের বেড়ে ওঠার সময়ের কথা স্মরণ করে মামুনুর রশীদ বলেন, ‘গণতান্ত্রিক বিকাশের পর অনেক দেশে শিল্পীরা নিজেদের অসংকোচে প্রকাশ করতে পারেন। পাশের দেশ ভারত কিংবা উন্নত বিশ্বের উদাহরণ দেখলে সেটাই বোঝা যায়। কিন্তু সেই স্বাধীনতা আমাদের জীবনে পুরোপুরি আসেনি। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই তৌকিরের বেড়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা। শুধু তৌকির নয়, তার সমসাময়িক শিল্পীরাও অনেক সংগ্রাম করে আজকের জায়গায় পৌঁছেছেন।’

শিল্পীদের নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন মামুনুর রশীদ। তার ভাষায়, ‘অনেকে মনে করেন শিল্পীরা বোহেমিয়ান বা হালকা প্রকৃতির। আবার অনেকে ভাবেন, শিল্পীদের মধ্যে মেধার ঘাটতি আছে। কিন্তু তৌকিরের মতো মানুষ যত বেশি থাকবে, আমাদের এই অঙ্গনের সম্মান ততই বাড়বে।’

সেমিনারে আরো বক্তব্য দেন অভিনেতা আফজাল হোসেন, আজিজুল হাকিম, মীর সাব্বির, আরমান পারভেজ মুরাদ ও অভিনেত্রী দীপা খন্দকার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1gcy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

চীনে পৌঁছেছেন মির্জা ফখরুল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন