মানিকগঞ্জের তাঁত পল্লীতে অপুর ‘লাল শাড়ি’

- Advertisements -

মানিকগঞ্জে অপু বিশ্বাস প্রযোজিত নতুন সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং শুরু হয়েছে। অপু নিজেই জানিয়েছেন এ তথ্য।

তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক ও সুমিত। এ ছাড়া শহীদুজ্জামান সেলিম, আজম খান, রেবেকা সুলতানা, দোয়েল ম্যাশ, গৌতম সাহাসহ অনেকে অভিনয় করছেন।

Advertisements

অপু বলেন, ‘শাড়ির সঙ্গে মিশে থাকে নারীর আবেগ, ভালোবাসার স্মৃতি। আর তা যদি হয় লাল শাড়ি তাহলে সেই স্মৃতির গভীরতা হয় আরও বেশি। কারণ লাল শাড়ির সঙ্গে মিশে থাকে বিয়ের আনন্দঘন মুহূর্ত। শাড়ির সঙ্গে শুধু নারী নয়, পুরুষেরও জড়িয়ে থাকে নানা আবেগ।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। তিনি বলেন, ‘লাল শাড়ি সিনেমাটি তাঁত শিল্প নিয়ে।এ শিল্পটা এখন ব্যাকফুটে।সিনেমাটির মাধ্যমে একটি ঐতিহ্য সবার সামনে উঠে আসবে।এটি গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমা।’

Advertisements

অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m960
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন