মুক্তির অপেক্ষায় ববির তিন সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এসেই কাজে ফেরার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। এ ছাড়া তার মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘ময়ূরাক্ষী’, ‘খোয়াব’, ও ‘এবার তোরা মানুষ হ’।

এসব সিনেমার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি। এ বছরের যে কোনো সময় সিনেমাগুলো মুক্তি পেতে পারে।

Advertisements

পরিবারের সঙ্গে কাটানো সময় ও নিজের কাজের ব্যস্ততা নিয়ে ববি বলেন, ‘আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, সময় পেলেই ব্যাগ গুছিয়ে বের হয়ে যাই। এবার গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়। সেখানে আমার দুই বোন থাকে। তাদের সঙ্গে এবং আমার বোনদের সন্তানদের সঙ্গে দারুণ মুহূর্ত কেটেছে। সবাইকে নিয়ে সিডনি ও সিডনির আশপাশে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছি।

এখন দেশে এসে আবারও কাজে মনোযোগ দিয়েছি। বেশকিছু কাজ নিয়ে এরই মধ্যে কথা হয়েছে। এর মধ্যে বিগ বাজেটের সিনেমাও রয়েছে। আশা করছি দর্শক নতুন এক ববিকে দেখবেন।’

Advertisements

মডেল হিসেবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে থিতু হয়েছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরে বড় পর্দায় না দেখা গেলেও একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। বেশকিছু সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন এই নায়িকা। জানালেন দর্শকদের জন্য বড় ধরনের চমক নিয়ে আসছেন তিনি। ববি অভিনীত খোঁজ: দ্য সার্চ, দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব, অ্যাকশন জেসমিন, হিরো: দ্য সুপারস্টার, বিজলী ও নোলক সিনেমাগুলো অন্যতম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b70w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন