সাইফ-কারিনার বাড়িতে রাখিবন্ধন উৎসব, তৈমুরদের রাখি পরালেন সারা

- Advertisements -

নাসিম রুমি: বুধবার সকালে ভাই ইব্রাহিম আলিকে নিয়ে বাবা সাইফ আলি খানের বাড়িতে যান সারা আলি খান। সেখানে দিদির অপেক্ষায় ছিল দুই ‘খুদে নবাব’—জেহ-তৈমুর। প্রতিবার তিন ভাইকে রাখি পরান সারা। তবে এবার রাখিবন্ধন উৎসব আরও জমজমাট হয়েছে।

কেননা নবীন প্রজন্মের পাশাপাশি সাবা আলি খান ও সোহা আলি খানও হাজির হন ভাই সাইফ আলি খানের হাতে রাখি বাঁধতে। আর এই রাখিবন্ধন উৎসব উপলক্ষেই পুরো পতৌদি পরিবার এসেছে একফ্রেমে। সোহা-কুণালের মেয়ে ইনায়াও যোগ দিয়েছিল মায়ের সঙ্গে দাদা ইব্রাহিম ও দুই ভাই জেহ-তৈমুরকে রাখি পরাতে।

Advertisements

এদিন একই রঙের পোশাকে দেখা গেছেন সারা আলি খানের তিন ভাই ইব্রাহিম, জেহ, তৈমুরদের। তাদের সবাই কালো কুর্তা, সাদা পাজামা পরেছে।

প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, দুষ্টু-মিষ্টি হাসিতে দাদা ইব্রাহিমের দুপাশে বসে পোজ দিচ্ছে জেহ-তৈমুর। এছাড়া সৎ ছেলে-মেয়ে ইব্রাহিম-সারাকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন করিনাও। সেই ছবি শেয়ারও করেছেন এ অভিনেত্রী।

Advertisements

এছাড়া এদিন সাইফ আলি খানের পরেছিলেন মেরুন কুর্তা। রাখি উৎসবের পর দুবোনের পাশে দাঁড়িয়ে ছবি তুললেন এ অভিনেতা। অন্যদিকে কারিনা কাপুরকে দেখা যায় সাদা রঙের কাশ্মিরী সালোয়ারে। রাখিবন্ধন উৎসবের এ ছবি শেয়ার করে করিনা লিখলেন- পরিবারই তো বেঁধে রাখে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dx4y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন