সেলফি তুলতে গিয়ে অভিনেত্রী আরশি খানকে ভক্তের চুমু!

- Advertisements -

ভারতীয় অভিনেত্রী আরশি খান। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে বেশি আলোচনায় এসেছেন।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আরশিকে। তাকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ফটো সাংবাদিকরা। এই সময় আরশির সঙ্গে সেলফি তোলার আবদার করেন এক ভক্ত। তিনিও এতে রাজি হন। কিন্তু সেলফি তোলা শেষে এই অভিনেত্রীর হাতে চুমু খেয়ে চলে যান সেই ভক্ত।

Advertisements

তবে এ নিয়ে বাড়াবাড়ি করেননি আরশি। নিছক এক পাগল ভক্তের কাণ্ড হিসেবেই মেনে নিয়েছেন। পরে কোনো হইচই না করেই বিমানবন্দর থেকে বের হয়ে যান এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে ঝামেলা এড়িয়ে চলেন আরশি। তবে পর্দায় একদমই ভিন্ন রূপ। দুইবার ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হয়েছেন। প্রতিবারই আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন আরশি খান।

Advertisements

সম্প্রতি আরশির নতুন প্রজেক্ট ‘রাত কী রানি বেগমজান’ মুক্তি পেয়েছে। খুব শিগগির একটি পাঞ্জাবি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9p9e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন