হিন্দি গানের প্রতি নচিকেতা চক্রবর্তীর এত ঘৃণা কেন?

- Advertisements -

লাইভ শো করছিলেন ওপার বাংলার তুমুল জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার নচিকেতা চক্রবর্তী। সেখানেই এক শ্রোতা হিন্দি গানের জন্য অনুরোধ করেন তাকে। তাতেই বেজায় চটে যান গায়ক। রেগে গিয়ে ওই শ্রোতাকে কথা শুনিয়ে দেন নচিকেতা। অনুরোধকারীকে ‘বলদ’, ‘ছাগল’ বলে গালি দিতেও ছাড়েননি।

সম্প্রতি ড: গর্গ চট্টোপাধ্যায় ফ্যান ক্লাব নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। নচিকেতার এই ভিডিও নিয়ে চর্চায় ব্যস্ত নেটিজেনরা। অনেকের প্রশ্ন, হিন্দি গানের প্রতি এত ঘৃণা কেন নচিকেতার?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নচিকেতা এক শ্রোতার উদ্দেশ্যে প্রশ্ন করছেন, ‘কেন বাংলা গানে কী অসুবিধা তোমার? কেন? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হলো বাঙালি, বুদ্ধি নেই রে, বলদ।’

এরপর নতুন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে ওঠে। তবে নতুন গান শুরু করতে গিয়েও থেমে যান নচিকেতা। বলেন, ‘এদের কিছু না বললে পার পেয়ে যায়। আরে আমি নচিকেতা রে।’ ভিডিওতে আরও দেখা যায়, নচিকেতা যখন তার বক্তব্য রাখছেন, তখন কিছু শ্রোতা চিৎকার করে তাকে সমর্থন করছেন।

ভিডিওটির নিচে উঠে এসেছে নেটগেরিকদের নানা মন্তব্য। একজন লিখেছেন, ‘এটা একজন শিল্পীর কথা হতে পারে না। সে বাঙালি বলে শুধু বাংলা গানই গাইবে, এটা আবার কেমন কথা হলো। নানা ধরনের গান গাইতে দক্ষতা লাগে। উনি পারেন না এটা ওনার ব্যর্থতা। ওনার এমন আচরণ সমর্থন যোগ্য না। তীব্র ধিক্কার জানাই।’

আরেকজন লিখেছেন, ‘সত্যি সত্যি সত্যি। এই সাহস প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দাও।’ আরও এক নেটগেরিক লিখেছেন, ‘গানের কোনো সীমানা হয় না। এই শিল্পী নিজে হয়তো খুব চাইতেন যে অন্তত একটা হিন্দি গান গাইবেন জীবনে, না পেয়ে আঙুর ফল টক।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mv5r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন