অ্যানিমেলে আকাশচুম্বী সাফল্য, ববির চরিত্র নিয়ে আসছে ‘স্পিন অফ’

- Advertisements -

নাসিম রুমি: এ বছরের সেরা ছবির একটি সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল ছবি। রণবীর কাপুর আর ববি দেওলে নেটদুনিয়ায় যেন উথাল পাথাল অবস্থা। ‘অ্যানিমেল’ ছবির শেষে ছবির সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’-এর ঘোষণাও দিয়েছিলেন পরিচালক সন্দ্বীপ।

অনেকটা রণবীরকে ছাপিয়েই যে ববি দেওল বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন তা বললেও ভুল হবে না। এখন শোনা যাচ্ছে, সম্প্রতি ববির চরিত্রটিকে নিয়ে একটি ‘স্পিন অফ’ ছবির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা সন্দ্বীপ রেড্ডি।

Advertisements

বলিউডে যশরাজ ফিল্মস ইতোমধ্যেই ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’ তৈরি করেছে। ‘অ্যানিমেল’ নিয়েও এ রকম ব্রহ্মাণ্ড তৈরি করার কথা ভাবছেন ছবির নির্মাতারা। ‘অ্যানিমেল’-এ খুব স্বল্প পরিসরে উপস্থিত থেকেও দর্শকদের নজর কেড়েছেন ববি।

Advertisements

ছবিতে তার অভিনীত আব্রার হক চরিত্রটিকে ঘিরে নেটিজেন থেকে শুরু করে সমালোচকরাও বলছেন এর চরিত্রটিকে আলাদাভাবে ফুটিয়ে তুললে বেশ ভালো জনপ্রিয়তা পাবে। ছবির ভাইরাল ইরানি গান ‘জামাল কুদু’ ববিকে করেছে নতুনভাবে বিখ্যাত। ছবিটির শুটি শুরু হবে নতুন বছরে। ইতিমধ্যে ববি ২টি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন খলনায়ক হয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u896
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন