English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

আমার পরিবারে সবাই বিএনপি, নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

- Advertisements -

চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় কাজ করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

তবে অনেকদিন ধরেই তিনি চলচ্চিত্রের পর্দায় তেমন সক্রিয় নন। অভিনয়ের বাইরে রাজনীতিতেই এখন বেশি সময় দিচ্ছেন রিনা খান।

রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে। বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং সংগঠনের সঙ্গে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। এবার সেই রাজনৈতিক পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপির মনোনয়নে সংসদে যেতে চান বলেও জানিয়েছেন রিনা খান। এর আগে একাধিকবার তিনি সংসদ সদস্য হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এবার আবারও একই দাবি তুলেছেন তিনি।

রিনা খানের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। রিনা খান বলেন, ‘আমার পরিবারের সবাই বিএনপি করে। আমার চাচাতো ভাইয়েরা আছে। তারাও দলের নানা সংগঠনের সাথে জড়িত আছে। তো আমি আশা করি এবং এটা দাবি রাখি যে সংরক্ষিত নারী আসনে একটা সিট আমাকে দেয়া হোক। আমি দেশের জন্য দেশের জন্য কাজ করব। একজন সচেতন নাগরিক হিসেবে, বিএনপির কর্মী হিসেবে এই অধিকার তো আমার আছে নাকি? আর এতদিন কাজ করেছি দলের জন্য। এটুকু তো আমি চাইতেই পারি।’

ভোটের মাঠের প্রচারণায় এবার শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছিলেন দলটির সমর্থিত শিল্পীদের একাংশ। সেখানে নির্বাচনী প্রচারণায় গিয়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছিলেন রিনা খান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zr6q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন