বিলাস বহুল বাড়ি বিক্রি করলেন প্রীতি জিনতা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা বর্তমানে ঘরনি হিসেবে বিদেশে স্থায়ী হলেও, মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে তার দাপট কমেনি। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে অবস্থিত নিজের একটি আলিশান অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন এই সুন্দরী। ১৮.৫ কোটি রুপির এই লেনদেন ঘিরেই এখন সরগরম বি-টাউন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পালি হিলসের একটি হাইরাইজ বিল্ডিংয়ের ১১ তলায় অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ১,৭৭০ বর্গফুটের। আবাসনটি পুনর্নির্মাণের পর প্রীতি নতুনভাবে এর মালিকানা পেয়েছিলেন। এরপর ফ্ল্যাটটি বিক্রির পর ক্রেতারা হলেন ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিক, প্রিয়া নাগর এবং রাজীব নাগর। গত ২ মার্চ এই সম্পত্তির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

Advertisements

এদিকে অবাক করার মত বিষয়, গত নভেম্বর মাসেই (২০২৫) একই বিল্ডিংয়ের ১১ তলায় নিজের অন্য একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রীতি। ১,৪৭৪ বর্গফুটের সেই অ্যাপার্টমেন্টটির দাম ছিল ১৪ কোটি রুপি। মাত্র চার মাসের ব্যবধানে দুটি বড় সম্পত্তি বিক্রি করে দেওয়ায় ভক্তদের মনে সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, প্রীতি কি মুম্বাইয়ে আরও বড় কোনও বিনিয়োগ বা ১০০ কোটির ওপর কোনও বিলাসবহুল বাংলো কেনার পরিকল্পনা করছেন? নাকি তিনি চিরতরে মুম্বাইয়ের পাট গুটিয়ে বিদেশে স্থায়ী হতে চাইছেন?

Advertisements

তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে এখনও মুখ খোলেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nyvh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন