‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন

- Advertisements -

পশ্চিমবঙ্গের বরেণ্য অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত আর নেই। দেড় বছর ধরে অসুস্থ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অভিনেতার স্ত্রী রুমা দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লব দাশগুপ্ত গত দেড় বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর পর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডের নিজ বাসভবন থেকে তার মরদেহ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান কলকাতার অভিনয় জগতের তারকা ও কলাকুশলীরা।

Advertisements

প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ অব টাইম’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবনে পা রাখেন তিনি। এরপর ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামি’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০১৯ সালে তিনি ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। ‘কুয়াশা যখন’, ‘রাগে অনুরাগে’, ‘সখী’, ‘নেতাজি’র মতো আরও একঝাঁক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়েছেন বিপ্লব।

পেশাগত জীবনে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে অভিনয় ও আবৃত্তিতেই থিতু হন এই অভিনেতা। বাচিকশিল্পী হিসেবেও ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছে তিনি অত্যন্ত পরিচিত ছিলেন। এছাড়া ভয়েস ওভার আর্টিস্ট ও বিজ্ঞাপনী জগতেও ছিল তার সরব উপস্থিতি।

Advertisements

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাংস্কৃতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, জয়জিৎ ব্যানার্জি, রূপাঞ্জনা মিত্রসহ আরও অনেকে।

এই অভিনেতা স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ho4l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন