আমি একদম নতুন এক মানুষ: পূর্ণিমা

- Advertisements -

নাসিম রুমি: ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। কিন্তু অভিনয় নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও স্টাইল স্টেটমেন্ট— সব কিছু মিলিয়ে তিনি বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন লুক প্রকাশ পেয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি তার নতুন হেয়ার বোটক্স, সুন্দর হেয়ার কালার এবং স্টাইলিশ হেয়ার কাট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন লুক সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন পূর্ণিমা। শেয়ার করা ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। বিশেষ করে সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে এনে দিয়েছে এক ভিন্নমাত্রা।

সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাট— আমার ভীষণ পছন্দ হয়েছে। তিনি বলেন, মনে হচ্ছে— আমি একদম নতুন এক মানুষ। শুধু সামনের দিক থেকে নয়, পেছনের দিক থেকেও তার চুলের এই নতুন কাটটি সবার নজর কেড়েছে। পেছনের তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেছেড়ে নেটিজেনদের।

তিনি হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এনেছেন মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা। পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুককে করেছে আরও পরিণত ও এলিগ্যান্ট। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l5cu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন