আর্থিক দুরবস্থা, অভিনেত্রীকে রাস্তায় দেখে হেফাজতে নিল পুলিশ

- Advertisements -

একসময় চলচ্চিত্র অঙ্গনের সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিত ছিলেন মিতালি শর্মা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে অল্প সময়ের মধ্যে নির্মাতা-প্রযোজকদের নজর কাড়েন। কিন্তু সময়ের সঙ্গে কাজ কমে যাওয়ায় তার জীবন নাটকীয়ভাবে বদলে যায়। এমনকি রাস্তায় তাকে ভিক্ষা করতেও দেখা গেছে বলে অনেকেই দাবি করেছেন।

ভোজপুরি অভিনেত্রী মিতালি শর্মাকে কেরিয়ারের শুরুতে একজন অত্যন্ত সম্ভাবনাময় মুখ হিসেবেই ইন্ডাস্ট্রিতে মনে করা হত। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি কাজ তাকে পরিচিতি এনে দিয়েছিল।

Advertisements

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লি থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান মিতালি। এরপর তিনি পরিবারের থেকেও অনেকটা দূরে সরে যান।  একটা সময়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে তাকে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীতে নিয়মিত কাজের সুযোগ কমতে থাকে। ফলে দীর্ঘদিন ধরে কাজের সংকট ও আর্থিক দুরবস্থার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

সম্প্রতি মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় তাকে অসহায় অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, তাকে খাবার বা সাহায্য চাইতেও দেখা গেছে।

পরিস্থিতি নজরে আসার পর মুম্বাই পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। থানায় নেওয়ার পর তিনি প্রথমে খাবার চান বলে জানা গেছে। তাঁর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় পুলিশ চিকিৎসার ব্যবস্থা করে এবং পরবর্তী পর্যবেক্ষণের জন্য একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।

Advertisements

অভিনয়জগতের চাকচিক্যের আড়ালে শিল্পীদের ব্যক্তিগত সংগ্রাম কতটা কঠিন হতে পারে, মিতালি শর্মার ঘটনাকে অনেকে তার একটি মর্মস্পর্শী উদাহরণ হিসেবে দেখছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0yie
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন