এম আই মিঠুর নতুন গান ‘মেঘের মতো’

- Advertisements -
সংগীতশিল্পী এম আই মিঠুর কন্ঠে গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ এর কথায়, বুলবুল ভূইয়ার সুরে, জাহিদ বাশার পংকজ এর সংগীতে ‘মেঘের মতো’ শিরোনামে একটি ভিডিও গান প্রকাশ হয়েছে আজ বিকেল ৪ টায়, অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে ঈদ উপলক্ষ্যে ভিডিও এই গানটি প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন মিঠু।

করোনা বিপর্যয়ের আগের বছর বেশ কিছু গানের কম্পোজিশন এর কাজ করা ছিলো সামাজিক পরিস্থিতি  ও বিভিন্ন ব্যস্ততায় কিছু গান অপ্রকাশিতই রয়ে গেছে, তাই এবার সময় ও সুযোগ বুঝে শ্রোতাদের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও গান প্রকাশ পেতে যাচ্ছে।

Advertisements

গায়ক এম আই মিঠুর সাথে একক স্যাড রোমান্টিক ধ্যাঁচের এই গানটিতে অভিনয় করেছেন হিমাদ্রি গোস্বামী আর ভিডিও পরিচালিনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন এবং  ডিওপি হিসেবে কাজ করেছেন  ইয়াসিন বিন আরিয়ান।

এম আই মিঠুর প্রথম একক অ্যালবাম ‘স্বপ্ন আকাশ’। দ্বিতীয় একক ‘স্বপ্নের সাইকেল’,  সব মিলিয়ে নাটক, নাটিকা, টেলিফিল্ম, জিঙ্গেল ও বিজ্ঞাপন সহ প্রায় ২৫০টি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন বলে জানান এই শিল্পী।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9abm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন