কলকাতায় ফেরার পথে গাড়িতে লরির ধাক্কা, আহত অভিনেত্রী সায়ন্তিকা

- Advertisements -

বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি। এতে জখম হয়েছেন তৃণমূল নেত্রী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি।

গত প্রায় এক সপ্তাহ ধরেই বাঁকুড়ায় ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসংযোগ করেন। ঘুরে দেখেন এলাকা। সাধারাণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। বৃহস্পতিবার কলকাতা ফেরার কথা ছিল তার। সেই মতো এদিন ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা।

Advertisements

সকাল ৬ টা ১৫ মিনিট নাগাদ পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় আচমকা পেছন দিক থেকে তার গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতি হয় গাড়িটির। দুমড়েমুচড়ে যায় একাংশ। দুর্ঘটনায় তৃণমূল নেত্রী তথা অভিনেত্রীর হাতে গুরুতর চোট লাগে। চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও কয়েকজন।

দুর্ঘটনার পরই কলকাতা ফেরার সিদ্ধান্ত বদল করেছেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, আপাতত বাঁকুড়া ফিরে যাচ্ছেন। সেখান থেকে কবে কলকাতা ফিরবেন, তা এখনও জানা যায়নি।

Advertisements

এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়েই লরিচালককে আটক করেছে পুলিশ। গাড়িটির গতি কত ছিল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xe45
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন