কিশোর কুমারকে চেনেন না আলিয়া ভাট!

- Advertisements -

নাসিম রুমি: বলিউড তারকা রণবীর কাপুর তার দাদা ও কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিসেম্বরে দেশব্যাপী একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর) তিনি এ আয়োজনের ঘোষণা দেন।

এদিন বলিউডের এ তারকা স্ত্রী আলিয়া ভাট সম্পর্কে একটি মজার ঘটনা শেয়ার করেন। তিনি বলেন, প্রথম দেখাতেই আলিয়া প্রশ্ন করেছিলেন— ‘কিশোর কুমার কে?’।

এর আগেও আলিয়া ভাটের ‘সাধারণ জ্ঞান’ নিয়ে এক সময় বিস্তর চর্চা হয়েছে। করণ জোহরের শো’তে গিয়ে ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় প্রণব মুখোপাধ্যায়ের বদলে পৃথ্বীরাজ চৌহানের নাম বলেছিলেন তিনি। তাতেই সারা দেশে হইচই পড়ে যায়।

Advertisements

রণবীর বলেন, ‘আমার মনে আছে, আলিয়ার সঙ্গে আমার প্রথম দেখা হলে তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, কিশোর কুমার কে? এটা জীবনের একটা বৃত্ত মাত্র, মানুষ বিস্মৃত হয়। আমাদের শিকড়কে মনে রাখা জরুরি।’

রণবীর কাপুর, যিনি প্রায়শই তার প্রয়াত দাদা রাজ কাপুরের বায়োপিক তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন। এবার তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সাথে এই ধারণাটি নিয়ে আলোচনা করেছেন। যাকে তিনি তার ‘গডফাদার’ হিসেবে বিবেচনা করেন।

Advertisements

বলিউড অভিনেতা জানান, তারা ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন। রাজ কপুরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই ঘোষণার মঞ্চেই আলিয়াকে নিয়ে এই মন্তব্য করেন অভিনেতা।

রণবীর বলেছেন, ‘আমি আশা করব, আপনারা সকলে এই উৎসবে আসবেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0b29
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন