ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান মারা গেছেন

- Advertisements -

অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে তাছফিক। তিনি জানান, রাত ৮টা ৬ মিনিটে আফতাবনগরের বাসায় অভিনেতা মারা গেছেন। মরদেহের জানাজা ও দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Advertisements

জানা যায়, গত ডিসেম্বরে তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। আজ শুক্রবারই হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

Advertisements

মুখ্য ভূমিকায় অভিনয় না করেও তারিকুজ্জামান দর্শকের আবেগ ছুঁয়েছেন। অভিনয়ে কখনও হাসিয়েছেন, কখনও কাঁদিয়েছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nl5e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন