এ বিষয়ে ইডির একটি সূত্র বলেন, রেশনের গম পাচারের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু নাম পাওয়া গেছে।
বিষয়টি নিয়ে কথা বলতে গণমাধ্যমটির পক্ষ থেকে নুসরাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে নুসরাতের ঘনিষ্ঠ সূত্রের দাবি- ইডির ডাকে সাড়া দেবেন অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু কলকাতার সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতে ইডির কেন্দ্রীয় সদর দপ্তরে যাবেন।
তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নুসরাত জাহান। তারপর রাজনৈতিক অঙ্গনে গ্ল্যামারের রং ছড়ালেও কাজের কাজ খুব একটা করেননি বলে দাবি অভিনেত্রীর নিন্দুকদের।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন পাননি নুসরাত। এমনকি, দলের প্রচারে যেসব তারকারা ছিলেন, সেই তালিকায়ও ছিলেন না তিনি। ফলে দলের উপর খানিকটা অভিমান হয়েছিল তার। তবে সব মান-অভিমান ভুলে চলতি বছরের বিধানসভা নির্বাচনে দলের পাশে আছেন নুসরাত জাহান। বিধানসভা নির্বাচনে যেসব তারকারা প্রচারে অংশ নেবেন, সেই তালিকায় নাম রয়েছে তার।
