জ্যাকুলিনের ৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত

- Advertisements -

বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ গেল বছর চলচ্চিত্রের বাইরে শিরোনামে আসেন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে। এই সম্পর্কের সূত্র ধরে ইতোমধ্যেই ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় জ্যাকুলিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটি এবার তার ৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে।

Advertisements

ইডির অভিযোগ, মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর জ্যাকুলিনকে বেশ কিছু দামি উপহার দিয়েছেন। সেই উপহার বাবদ ৭ দশমিক ২৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে ৭ দশমিক ১২ কোটি রুপি হলো এফডি। ইডির অনুমান, সুকেশ প্রতারণার টাকা থেকে জ্যাকুলিনকে ৫ দশমিক ৭১ কোটি রুপি দিয়েছিলেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনকে দেওয়া উপহারের তালিকায় রয়েছে গয়না, পাঁচটি ব্যাগ, ঘড়ি, চিনামাটির পাত্র, চারটি পার্সিয়ান বিড়াল (একটির মূল্য ৯ লাখ রুপি) এবং ৫২ লাখ রুপি মূল্যের ঘোড়া। এছাড়া তার বোনকে বিএমডব্লিউ ও তার মাকে প্রায় দেড় কোটি রুপি মূল্যের একটি গাড়িসহ মোট ১০ কোটি রুপির উপহার দিয়েছেন প্রতারক সুকেশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3dpo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন