নতুন রোমান্টিক সিনেমায় কৃতি শ্যানন ও ধানুশ

- Advertisements -

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ‘তেরে ইশ্ক ম্যায়’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। বিশ্বব্যাপী প্রায় ১৫৫ কোটি রুপি আয় করে এটি একটি নিশ্চিত হিটে পরিণত হয়। এ সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরিচালক আনন্দ এল রাই নতুন এক চমক নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি আবারও কৃতি শ্যানন ও ধানুশকে একসঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। তবে এবার গল্প ও নির্মাণশৈলীতে থাকবে বড় পরিবর্তন। নতুন সিনেমাটি হবে একটি পিরিয়ড লাভ স্টোরি, অর্থাৎ অতীতের কোনো সময়কে ঘিরে গড়ে উঠবে এর কাহিনি। ফলে দর্শক পেতে যাচ্ছেন একেবারেই ভিন্ন স্বাদের প্রেমের গল্প।

নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে এই প্রজেক্টটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। কৃতি ও ধানুশ দুজনেই গল্প শুনে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

এদিকে পরিচালক আনন্দ এল রাই বরাবরই আবেগঘন গল্প বলায় দক্ষ। তার সিনেমায় প্রেম, সম্পর্ক ও মানুষের অনুভূতি বিশেষভাবে ফুটে ওঠে। এবারও তিনি সেই ধারাকে বজায় রেখেই আরও গভীর ও বিস্তৃত এক প্রেমের গল্প তুলে ধরতে চান। শোনা যাচ্ছে, এটি হবে এক মহাকাব্যিক প্রেমের কাহিনি—যেখানে আবেগ, বিচ্ছেদ ও পুনর্মিলনের ছোঁয়া থাকবে।

উলে­খযোগ্য বিষয় হলো, এই নতুন সিনেমাটি ‘তেরে ইশ্ক ম্যায়’র তুলনায় সম্পূর্ণ আলাদা মেজাজে নির্মিত হবে। আগের সিনেমাটি যেখানে আধুনিক সময়কে কেন্দ্র করে তৈরি, সেখানে নতুনটি দর্শককে নিয়ে যাবে অতীতের এক বিশেষ সময়ে। ফলে কাহিনির পাশাপাশি পোশাক, সেট ডিজাইন ও চিত্রায়ণেও থাকবে ভিন্নতা।

বর্তমানে পরিচালক ও তার টিম পুরো মনোযোগ দিয়েছেন চিত্রনাট্যকে আরও নিখুঁত করে তুলতে। গল্পের প্রতিটি দিক খুঁটিয়ে দেখা হচ্ছে, যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা যায়। এদিকে কৃতি ও ধানুশের এই সম্ভাব্য পুনর্মিলন নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌত‚হল তৈরি হয়েছে। যদি সব পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এটি হতে পারে আগামী সময়ের অন্যতম আলোচিত প্রেমের সিনেমা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d199
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন