পুনরায় একসঙ্গে মৌসুমী-তানভীর

- Advertisements -

নাসিম রুমি: মুক্তিযুদ্ধের সময়কার একটি গল্পের নাটকে অভিনয় করতে যাচ্ছেন গোলাম কিবরিয়া তানভীর। ‘খেলাঘর’ নামের এ নাটকে তার সঙ্গে জুটি বাঁধছেন মৌসুমী হামিদ। এ নাটকের মধ্য দিয়ে দুই বছর পর একসঙ্গে কাজ করবেন তারা।

ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী। আগামী ৪ ও ৫ ডিসেম্বর নাটকটির শুটিং হবে বলে জানা গেছে।

Advertisements

তানভীর জানান, এটি মুক্তিযুদ্ধের সময়কার একটি প্লটের গল্প কিন্তু মুক্তিযুদ্ধের গল্প না। এখন তো আগের মত সব ধরণের গল্প কিংবা চরিত্রে কাজ করছি না। খুব বেছে বেছে কাজ করছি। এই কাজটিও ভালো হবে আশা করি।

অভিনেতা বলেন, মৌসুমীর সঙ্গে দুই বছর আগে সর্বশেষ কাজ করেছিলাম। আবারও জুটি হয়ে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। সে খুবই ভালো একজন অভিনেত্রী এবং মানুষও। আমাদের দুজনের বোঝাপড়াও বেশ ভালো। আশা করছি দারুণ একটি কাজ হবে।

Advertisements

এদিকে, তানভীর এখন ব্যস্ত রয়েছেন দুটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে। আল হাজেন পরিচালিত ‘দাদা’ ও হান্নান মাহমুদ পরিচালিত ‘সোনার পাখি’ নাটক দুটি বেসরকারি টেলিভিশনে প্রচার চলমান বলে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6489
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন