প্রীতি জিনতার তরুণ ত্বকের গোপন রহস্য

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বয়স পঞ্চাশেরও বেশি। কিন্তু তার ত্বক দেখে বোঝার উপায় নেই। তিনি দেখতে এতটায় তরুণ যা অনেকের কাছে ঈর্ষণীয়। নেটিজেনরা জানতে চান, তিনি ত্বকের যত্নে আসলে কী করেন।

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে প্রীতি জিনতার সৌন্দর্যের মূল রহস্য নিয়ে বলা হয়েছে। পঞ্চাশোর্ধ্ব প্রীতির ঝকঝকে ত্বকের রহস্যের পেছনে কোনো দামি প্রসাধনীর আভাস পাওয়া যায় না।

Advertisements

প্রীতি ত্বকের তারুণ্য ধরে রাখতে বোটক্স করান না। ব্যবহার করেন না জটিল নামের কোনো প্রসাধনী। বয়স লুকাতে সবাই যখন রেটিনলের পেছনে ছুটছে, তখন প্রীতি সে সব কিছুই ব্যবহার করেন না। তা সত্ত্বেও তাকে মধ্য ত্রিশের যুবতী মনে হয় কেন? সম্প্রতি সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

সোশ্যাল মিডিয়ায় তার এক ভক্তের প্রশ্নের উত্তরে নিজের স্কিনকেয়ারের ব্যাপারে বলেন এ অভিনেত্রী। প্রীতি জানান, তিনি রেটিনল বা ত্বকের ক্ষেত্রে কড়া প্রসাধনী ব্যবহার করেন না। যতটা সম্ভব কম মেকআপ করেন। তবে সানস্ক্রিন ব্যবহার করতে ভোলেন না। কড়া রাসায়নিকমুক্ত ফেসওয়াশ ও ফেসক্রিম ব্যবহার করেন।

প্রীতি মনে করেন, ত্বক ভেতর থেকে ভালো রাখতে শুধু প্রসাধনী নয়, পুষ্টিকর খাবার-শরীরচর্চাও গুরুত্বপূর্ণ। তিনি ত্বককে ভেতর থেকে ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলেন। যেমন:
• খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন প্রীতি। চেষ্টা করেন পরিচ্ছন্ন, বিষমুক্ত খাবার খেতে।
• প্রীতি নিয়মিত শরীরচর্চা করেন। ওজন কমানোর জন্য নয়। শরীরের পেশি, হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং শরীরে জমে থাকা দূষিত পদার্থ বের করে দেওয়ার জন্য নিয়মিত ব্যায়াম করেন।
• প্রতি দিন ৭-৮ ঘণ্টা ঘুমান তিনি। ঘুম ভালো হলে ত্বকের কোলাজেন ভালো থাকে।
• তিনি ধূমপান, মদ্যপান করেন না। এমন খাবার খান না, যা শরীরের প্রদাহ বাড়িয়ে দিতে পারে।
• এছাড়া তিনি নিজের মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দেন। প্রীতির মতে, মানসিক চাপ, উদ্বেগের ছাপ শরীরে এবং ত্বকের উপর সবচেয়ে বেশি পড়ে।

Advertisements

এককথায়, ভালো থাকার মূলমন্ত্র হিসাবে প্রীতি প্রচুর পানি পান করেন, সুস্থ জীবনযাপন করেন আর মন থেকে খুশি থাকার চেষ্টা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i31h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন