বেবি বাম্পের ছবি পোস্ট করে বিড়ম্বনায় সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম

- Advertisements -

স্মিত হাসি খেলা করছে চোখে-মুখে। পরম মমতায় নিজের পেটের ওপর হাত রেখেছেন মারিয়া মিম। দেখেই বোঝা যাচ্ছে অন্তঃসত্ত্বা তিনি। বৃহস্পতিবার (১৭ জুন) মিম একটি ছবি তার ফেসবুকে পোস্ট করেন। তাতেই এ দৃশ‌্য দেখা যায়। তারপর একের পর এক মন্তব‌্য জমতে থাকে কমেন্ট বক্সে। অধিকাংশের প্রশ্ন মা হতে যাচ্ছেন মিম? কেউ কেউ তাকে অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিড়ম্বনা।

Advertisements

সব জল্পনার অবসান ঘটিয়ে মডেল-অভিনেত্রী মিম বলেন, ‘ছবি শেয়ার পর থেকে অনেকেই আমাকে মেসেজ পাঠাচ্ছেন, ফোন করে কারণ জানতে চাইছেন। আমার মা স্পেন থেকে ফোন করে, রাগারাগি করেছেন। পরে ঘটনা বুঝিয়ে বললে তিনি শান্ত হন। আসলে আমি একটি বিজ্ঞাপনে কাজ করেছি। ওই বিজ্ঞাপনের জন্যই আমাকে এ লুক নিতে হয়েছে।’

মারিয়া মিমের আরেক পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী। ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান আরশ হোসেন। কিন্তু ২০১৯ সালে বাড়তে থাকে তাদের দূরত্ব। সর্বশেষ ওই বছরই  তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে পুত্রকে নিয়ে আলাদা থাকছেন মিম।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tpkb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন