মা হলেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা

- Advertisements -

মা হলেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ (১ জুলাই) আনুমানিক ১২ টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া রহমান।

বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন এবং তাদের কন্যার জন্য সবার দোয়া চেয়েছেন সবার কাছে।

Advertisements

আলোচিত ছবি ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং ও নাটকে আগে থেকেই অভিনয় করলেও এই ছবিটি নাবিলার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। ছবিটিতে তার অভিনয় সকল শ্রেনীর দর্শকদের মাঝে প্রশংসিত হয়। সেখান থেকে অনেকেই আয়নাবাজির নাবিলা বলেও সম্বোধন করে তাকে।

Advertisements

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eask
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন