মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়ছেন পূজা

- Advertisements -

নাসিম রুমি: শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরইমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক চলচ্চিত্র। গেলো ঈদে পূজা চেরি অভিনীত দুটি ছবি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় একটি চলচ্চিত্র-পরিচালক সুমন ধরের ‘আগন্তুক’। ছবিতে পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

এদিকে মাস তিনেক আগে মা হারান পূজা চেরি। কিন্তু মায়ের স্বপ্ন ছিল, চলচ্চিত্র অঙ্গনে মেয়ে পূজার প্রতিষ্ঠা পাওয়া। অভিনেত্রীর মা চাইতেন, পূজা দারুণ সব চলচ্চিত্রের অংশ হোক। যেন অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন।

Advertisements

সম্প্রতি এক গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি। পূজার কথায়, ‘মা সব সময়ই বলতেন, “পূজা, তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আমার আছে।” চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে।’

Advertisements

আসন্ন চলচ্চিত্র নিয়ে পূজা জানান, সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। যেগুলো মুক্তি পেলে তার ক্যারিয়ার নতুন গতি পাবে। তবে সেই সিনেমাগুলোর নাম বা সহশিল্পী নিয়ে এখনই কোনো তথ্য দেননি এই অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sp6i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন