মুসলিম হয়েও যে খাবার ছুঁয়ে দেখেন না সালমান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান মুসলিম। মা সালমা খান হিন্দু। আর সৎমা হেলেন খ্রিস্টান। সে কারণেই সব ধর্মের প্রতি যে তার সমান শ্রদ্ধা, তা হওয়াই স্বাভাবিক।

এমনিতেই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল খান পরিবার। তাদের বাড়িতে মিশ্র সংস্কৃতিতে বিয়ের চল রয়েছে। তাদের বাড়িতে যেমন গণেশ পূজা ঘটা করে হয়, তেমনই আয়োজন করা হয় ঈদের অনুষ্ঠান। বছর কয়েক আগে টেলিভিশন চ্যানেলের একটি শোয়ে সালমান খান জানান, তিনি গোরুর মাংস কিংবা শুয়োরের মাংস ছুঁয়ে দেখেন না।

Advertisements

আর তিনি গোমাংস খান না তার মায়ের জন্য। সবাই জানেন সালমান তার মাকে কতটা ভালোবাসেন। সালমান তার মায়ের ভীষণ কাছের। অভিনেতা বলেন, গরুকে আমরাও ভীষণ মানি। আমার মা যেহেতু হিন্দু, সে কারণেও। আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয়।

Advertisements

এদিকে ছেলে সালমান খানকে নিয়ে প্রায়ই কথা বলেন বাবা সেলিম খান। নিজেই জানিয়েছেন, কেন বিয়ে করছেন না সালমান। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কোনো রাখঢাক রাখেননি তার বাবা। দুই স্ত্রী সালমা খান ও হেলেনকে নিয়েও মন্তব্য করেন তিনি। দুই স্ত্রীর জন্য গর্ববোধও করেন সেলিম খান। দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারে সম্প্রীতি বজায় থাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1r8c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন