শাহরুখের ‘মান্নাতে’র চেয়ে দামি বাড়ি বানাচ্ছেন রণবীর-আলিয়া

- Advertisements -

নাসিম রুমি: মুম্বাইয়ের বান্দ্রা গড়ে উঠছে রণবীর কাপুর নতুন বাড়ি নির্মাণ করছেন। সেটা নির্মাণ হচ্ছে মেয়ে রাহার নামে। আর এই বাড়ির বাড়ির মূল্য নাকি ২৫০ কোটি টাকা।  বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে, কাপুর দম্পতি এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে কিং খান শাহরুখের ‘মান্নাত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে নাকি পেছনে ফেলে দেবে রণবীর আলিয়ার এই বাড়ি!

Advertisements

এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, ‘রণবীর ও আলিয়া দুজনেই তাদের কষ্টার্জিত অর্থ সমানভাবে তাদের স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন। সূত্রটি আরও জানিয়েছে, ‘রণবীর কাপুর তাঁর মেয়ে রাহার জন্য একেবারেই পাগল। আর তাই ঠিক করে ফেলেছেন মেয়ের নামেই বাংলোটির নাম রাখবেন।

এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক মাল্টিন্যাশনাল আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ডাফ অ্যান্ড ফেলপসের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, রণবীরের সম্পত্তির মূল্য ৩২২ কোটি রুপি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6hxx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন