‘স্টারডম’ ওয়েভ সিরিজের মাধ্যমে আরিয়ান খান পরিচালক হয়ে আত্নপ্রকাশ

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের বাদশার সন্তান তিনি। সেই দিক থেকে বিচার করলে তিনি ‘বলিউড রয়্যালটি’। ছোটবেলা থেকে বড় হওয়া ক্যামেরার আনাচকানাচে থেকেই। বড় হয়ে অবশ্য বাবার পথে হাঁটতে চাননি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

বিনোদনের জগতে ইতিমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখ-পুত্র। অভিনেতা নয়, পরিচালক হিসাবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আরিয়ান খান। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি পরিচালক হিসাবে আরিয়ানের হাতেখড়ি হয়েছে তাঁর নিজের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে।

Advertisements

তার আগে থেকেই অবশ্য নিজের প্রথম চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বাদশা-পুত্র। খবর, একটি ওয়েব সিরিজ় পরিচালনার মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান। ওই ওয়েব সিরিজ়ের নাম রাখা হয়েছে ‘স্টারডম’। সিরিজ়ে থাকতে চলেছে মোট ছ’টি এপিসোড।

Advertisements

সব ঠিক থাকলে, চলতি বছরেই শুরু হয়ে যাবে ওয়েব সিরিজ়ের শুটিং। ছেলের প্রথম সিরিজ় প্রযোজনায় বাবার প্রযোজনা সংস্থা ‘রেড এন্টারটেনমেন্ট’। বলিউডের অন্দরের গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির আধারেই লেখা সিরিজ়ের চিত্রনাট্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vxyt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন