English

17 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
- Advertisement -

হাসপাতালে তমা মির্জা

- Advertisements -

ঢাকাই সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৩ জুন) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, বেশ কদিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক অসুস্থ হয়ে পড়েছেন তমা।

এ দিকে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে।

‘সুড়ঙ্গ’ তৈরি করেছেন তরুণ প্রজন্মের নির্মাতা রায়হান রাফী। আর এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pqk2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন