চোট-অসুস্থতা পেছনে ফেলে কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রদ্রিগেস

- Advertisements -

অসুস্থতাজনিত কারণে ক্লাব ফুটবলে পুরো মৌসুম জুড়েই মাঠের বাইরে কাটিয়েছেন হামেস রদ্রিগেজ। তবুও সব শঙ্কা কাটিয়ে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে অধিনায়ক করেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে কলম্বিয়া। ২০২২ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা এই দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা এবার পূর্ণ শক্তি নিয়েই বিশ্বমঞ্চে ফিরছে।

গত ফেব্রুয়ারিতে মেজর লিগ সকারের ক্লাব মিনেসোটা ইউনাইটেডে যোগ দেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকা হামেস। তবে অসুস্থতার কারণে ক্লাবের হয়ে ১৫টি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। পুরো মৌসুমে খেলতে পেরেছেন মাত্র ১৯৪ মিনিট।

Advertisements

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ ব্যবধানে হারের ম্যাচটিতে খেলার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেস। তীব্র পানিশূন্যতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় মার্কিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, তিনি একটি প্রাণঘাতী পেশিক্ষয় রোগ রোগে ভুগছেন। তবে তার ক্লাব মিনেসোটা ইউনাইটেড পরবর্তীতে দৃঢ়ভাবে এই দাবি প্রত্যাখ্যান করে।

অধিনায়ক রদ্রিগেসের পাশাপাশি কলম্বিয়ার এই বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন বায়ার্ন মিউনিখের তারকা উইঙ্গার লুইস দিয়াস। এছাড়া, প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের দুই তারকা দানিয়েল মুনিয়োস ও জেফারসন লেরমা দলে ডাক পেয়েছেন। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন আর্সেনালের সাবেক অভিজ্ঞ গোলরক্ষক দাভিদ ওসপিনা।

বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পর্তুগাল, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং টুর্নামেন্টের নবাগত দল উজবেকিস্তান। আগামী ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে কলম্বিয়া।

Advertisements

মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে কলম্বিয়ার রাজধানী বোগোতায় ক্যাম্প করবে দলটি। এরপর আগামী ১ জুন কোস্টারিকা এবং ৭ জুন জর্ডানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন লুইস দিয়াস-রদ্রিগেসরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/etkt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন