ছাদ থেকে ৫০০ ও ১০০ রুপির নোট উড়াচ্ছেন গ্রামপ্রধান!

- Advertisements -

বাড়ির ছাদের উপর থেকে একশ আর পাঁচশ রুপির নোট নিচে ছুড়ে মারছেন সাবেক গ্রামপ্রধান। আর সেই নোট লুফে নিতে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মেহসানা জেলার এক গ্রামপ্রধান করিম যাদব তার ভাইপোর বিয়েতে এমন কাণ্ড ঘটিয়েছেন।

Advertisements

করিম যাদব একা নন, এভাবে টাকা উড়াতে দেখা যায় তার পরিবারের অন্য সদস্যদেরও। আর বাড়ির নিচে টাকা কুড়াতে দেখা যায় অনেক মানুষকে।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে লাইক, কমেন্টের ঝড় উঠে গেছে। একজন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন- দ্রুত ইনকাম ট্যাক্সের অফিসার আসবে এই বাড়িতে!

অন্য একজন মন্তব্য করেছেন, গুজরাটে এটা খুবই স্বাভাবিক ঘটনা। বিয়ের পার্টিতে টাকা উড়ানোর ঘটনা নতুন নয়।

Advertisements

এর আগে গত জানুয়ারিতে বেঙ্গালুরুর একটি বিয়ের অনুষ্ঠানেও এমন একটি ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7on4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন