যে মোবাইল ফোন নম্বর বিক্রি হলো ৮৮ কোটি টাকায়

- Advertisements -

নাসিম রুমি: ১০ সংখ্যার একটি মোবাইল ফোন নম্বর। সেটি বিক্রি হলো প্রায় ৮৮ কোটি টাকায়। এমন ঘটনা ঘটেছে সৌদি আরবে। সম্প্রতি সৌদি টেলিকম কোম্পানি নিলামে প্রিমিয়াম এ সিমটি বিক্রি করে ৩ কোটি সৌদি রিয়ালে (বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৯৫ লাখ)।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৮৭ কোটি টাকায় বিক্রি হওয়া মোবাইল ফোন নম্বরটি হলো ০৫০০০০৫৩৮৬। এত অর্থে একটি মোবাইল ফোনের নম্বর বিক্রি হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিতর্ক তৈরি হয়েছে। তবে এ নম্বরটি ব্যবহার করলে গ্রাহক কি সুবিধা পাবেন তা বিস্তারিত জানা যায়নি।

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়াদ আল হামুদ নামের এক সৌদি অ্যাক্টিভিস্ট লেখেন, এমন কী আছে এ নম্বরটিতে যে এত দামে বিক্রি করতে হলো।

অনেক ব্যবহারকারী আবার বলেছেন, নম্বরটির শেষ চার সংখ্যায় সৌভাগ্য বা মানসিক শান্তিসহ আধ্যাত্মিক বিষয় রয়েছে।

Advertisements

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, এত অর্থ দিয়ে একটি টেলিকম প্রতিষ্ঠা করা সম্ভব। এ নিয়ে সৌদি টেলিকমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f3me
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন