আবারও বেঞ্চে ডি মারিয়া, আর্জেন্টিনা একাদশে দুই পরিবর্তন

- Advertisements -

স্বপ্নের বিশ্বকাপ ট্রফি থেকে আর মাত্র দুই ধাপ দূরে দাঁড়িয়ে মেসি ও আর্জেন্টিনা। ৩২ বছরের বিশ্বকাপ খরা মেটানোর এর থেকে সুবর্ণ সুযোগ আর হয় না। বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুক্ষণ পরেই মাঠে নামছে আর্জেন্টিনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও দলে পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আগের ম্যাচের ৩-৫-২ ফরমেশন থেকে সরে এসে আজ ৪-৪-২ ফরমেশন বেছে নেন স্কালোনি। যেখানে আগের ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় থাকা আকুনার পরিবর্তে দলে আরেকজন অতিরিক্ত মিডফিল্ডার পারেদেসকে দলে নিয়েছেন তিনি। এছাড়াও ফরমেশনের কারণে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাগলিয়াফিকো।

Advertisements

অন্যদিকে ক্রোয়েশিয়া টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার মিশনে ব্রাজিলকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই সেমিফাইনালে আসে তারা। এই ম্যাচেও তাই আগের একাদশই রাখছেন কোচ দালিচ।

আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, তাগলিয়াফিকো, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পারেদেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

কোচ: লিওনেল স্কালোনি

Advertisements

ক্রোয়েশিয়া একাদশ: ফরমেশন (৪-৩-৩): ডোমিনিক লিভাকোভিচ, জসকো জিভার্ডিওল, ডেজান লোভরেন, সোসা, জোসিপ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদরিচ, পাসালিচ, ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y1q8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন