উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা, হাতাহাতির ম্যাচের হিরো থিয়েগো আলমাদা

- Advertisements -

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দারুণ এক গোলে ম্যাচটিতে ফলাফল এনে দিয়েছেন তরুণ আলবিসেলেস্তে ফরোয়ার্ড থিয়েগো আলমাদা।

যদিও ম্যাচজুড়ে আলোচিত দৃশ্য ছিল হাতাহাতি ও স্লেজিং। যার পরিণতি হিসেবে ইনজুরি সময়ে একটি লাল কার্ড দেখেছে আর্জেন্টিনা।

শনিবার (২২ মার্চ) মন্টেভিডিও সেন্টেনারিও স্টেডিয়ামে ইনজুরির কারণে মেসি, দিবালা ও লাউতারো মার্টিনেজকে ছাড়া মাঠে নামে আর্জেন্টিনা।

Advertisements

উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে গেল শিরোপাধারী আর্জেন্টিনা। আগামী বুধবার ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে পরের আসরে তাদের খেলা।

ম্যাচে বল পজিশনে উরুগুয়ের আধিপত্য থাকলেও আক্রমণের সুযোগ তৈরিতে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ডেডলক ভাঙে ৬৮ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ডিয়েগো আলমাদা।

Advertisements

৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ছয়টি শট নেয় উরুগুয়ে, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে আর্জেন্টিনার ১২ শটের চারটি ছিল লক্ষ‍্যে।

বাছাইপর্বে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। অন্যদিকে, ইকুয়েডর ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। আর ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dm1k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন