তিতেকে ধরে ব্রাজিলের ব্যর্থতার জন্য কটাক্ষও করলো ছিনতাইকারী

- Advertisements -

ছিনতাইয়ের কবলে পড়লেন ব্রাজিলের সাবেক কোচ তিতে। ছিনতাইকারী তার গলার চেইন তো নিলোই, সঙ্গে কটাক্ষও করে গেলো ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হওয়ায়।

ব্রাজিলের রাজধানী রিওতে স্থানীয় সময় ভোর ৬টায় হাঁটতে বের হয়েছিলেন তিতে। এই সময় এক ছিনতাইকারী তাকে ধরে গলার চেইন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দোষারুপও করে যায়।

Advertisements

২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কোপা আমেরিকা জিতেছিলেন তিতে। তবে টানা দুটি বিশ্বকাপে হট ফেভারিট দল নিয়ে গিয়েও শিরোপা জেতাতে পারেননি।

এবার কাতার বিশ্বকাপে হেক্সা মিশন নিয়ে যাওয়া ব্রাজিলকে সবাই শিরোপার অন্যতম দাবিদার ধরেছিল। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সেলেসাওরা।

Advertisements

ওই হারের পরপরই ব্রাজিল কোচের পদ ছাড়েন তিতে। তবে পদত্যাগ করলে কী হবে, তার ওপর যেন ক্ষোভ রয়েই গেছে অনেকের। ছিনতাইকারী নিজে অপরাধ করেছে, তার মধ্যে আবার ৬১ বছর বয়সী কোচকে অপমান করতে ছাড়লো না!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6ouj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন