বিশ্বকাপের আগে কবে-কাদের মুখোমুখি হবে আর্জেন্টিনা

- Advertisements -

কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে দুইটি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের দুই প্রতিপক্ষও চূড়ান্ত। জানা গেছে, হন্ডুরাস এবং জ্যামাইকার মুখোমুখি হবে দলটি।

আর্জেন্টিনার বিপক্ষে খেলার বিষয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে তারা। আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Advertisements

হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাজকুয়েজ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট; আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়- তাদের সঙ্গে খেলার এ সুযোগটা আমরা উপভোগ করতে চাই।

হন্ডুরাসের সঙ্গে সর্বশেষ ২০১৬ সালে খেলেছিল আর্জেন্টিনা। সেই সান হুয়ানে অনুষ্ঠিত ম্যাচে গঞ্জালো হিগুয়েইনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

Advertisements

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার কথা আছে, যার আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে ২৭ সেপ্টেম্বর, যার সম্ভাব্য ভেন্যু নিউ জার্সির রেড বুল এ্যারেনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uap6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন