আবারও জোড়া গোল রোনালদোর, জিতলো আল নাসর

- Advertisements -

নাসিম রুমি: গেল ২৫ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরের ম্যাচে গতকাল শুক্রবার সৌদি প্রো লিগেও জোড়া গোল করলেন তিনি। পর্তুগিজ তারকার অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

রোনালদো দ্বিতীয় গোল করেন ৭৯ মিনিটে।

Advertisements

আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ডামাকের। কেননা এর আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল সফরকারীরা। একজন কম নিয়ে খেলে আল নাসরের জালে বল জমা করা চাট্টিখানি কথা নয়। সময়ও বেশি ছিল না। শেষ পর্যন্ত নিজেদের অক্ষমতার প্রমাণই দিলো ডামাক।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্ট করে ডামাক। লক্ষ্য অর্জনে কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলে তারা। এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

Advertisements

গতকাল জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলে এখন পর্যন্ত ২০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ ও ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h7ba
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন