লেভার মাইলফলকের রাতে বার্সেলোনায় বিধ্বস্ত সেভিয়া

- Advertisements -

নাসিম রুমি: লা লিগায় উড়ছে বার্সেলোনা। রোববার রাতে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এদিন জোড়া গোল করে মাইলফলক স্পর্শ করেছেন বার্সা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ লিগ গোলের তালিকার তিন নম্বরে উঠে আসেন লেভান্ডোভস্কি। এই পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৩৬৬। তার ওপরে আছে এখন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো (৪৯৫) ও লিওনেল মেসি (৪৯৬)।

লা লিগার এই ম্যাচের প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় বার্সা। গোলের শুরুটা করেন পোলিশ স্ট্রাইকার লেভান্ডোভস্কি। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ২৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।

Advertisements

এরপর ৩৯ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন লেভা। বক্সের বাইরে থেকে রাফিনহার জোরাল শটে শুধু পা ছুঁয়ে গোল করেন পোলিশ তারকা। আর এই গোল করেই মাইলফলকে নাম লেখান লেভান্ডোভস্কি। ৮২ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন পাবলো তোরে। তার পাঁচ মিনিট পরই এক গোল শোধ দেয় সেভিয়া। বেলজিয়ামের ১৯ বছর বয়সী তারকা স্ট্যানিস ইদুম্বো মুজাম্বো গোল করেন। তার পরের মিনিটেই আবারও গোল পেয়ে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার পাবলো তোরে। যা বক্সে থাকা কোনো খেলোয়াড় স্পর্শ করতে পারেননি আর তা সরাসরি জালে ঢুকে যায়।

Advertisements

১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/odee
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন