স্প্যানিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনায় শুরু হয়েছে নতুন সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদ ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। আসন্ন ভোটে আবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন লাপোর্তা, তার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন ভিক্টর ফন্ট।
ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনে সাবেক ফুটবলার ও কোচদের ভূমিকা নিয়ে চলছে নানা আলোচনা।
শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টেনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম দায়ারিও স্পোর্ত।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের সময় কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎও করবেন না আর্জেন্টাইন মহাতারকা।
বার্সেলোনার সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এবার মেসির এই অবস্থান ব্যতিক্রমী। কারণ অতীতে ক্লাবের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মিত অংশ নিতে দেখা গেছে তাকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। সেখানকার ব্যস্ত সূচি ও পেশাদার দায়িত্বের কারণেই আপাতত বার্সেলোনার অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চান না তিনি। পাশাপাশি তার আশঙ্কা, সামান্য কোনো ইঙ্গিতও নির্বাচনের গতিপথ পাল্টে দিতে পারে। সে কারণেই নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও মনে করছেন স্প্যানিশ ফুটবল বিশ্লেষকেরা।
