শুভর বিপরীতে ফারিয়া

- Advertisements -

নাসিম রুমি: নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। ‘ফুটবল ৭১’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন— ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’

Advertisements

এর আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শুভ। এ সিনেমা নিয়ে শুভ বলেন— ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি, দারুণ কিছু তৈরি হবে।’

নির্মাতা সূত্রে জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করবেন তা দ্রুত জানানো হবে।

Advertisements

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে এ সিনেমা। ১৯৭১ সালের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এজন্য সিনেমাটির চিত্রনাট্য রচনা করতে গিয়ে বিস্তর গবেষণা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করেছেন বলে জানিয়েছেন অনম বিশ্বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fq82
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন