কাচ্চি ডাইনে পচা আলু, বেগুনে পোকা! জরিমানা আড়াই লাখ

- Advertisements -

কাচ্চিতে পচা আলু দেওয়াসহ নানা অভিযোগে চট্টগ্রামের কাচ্চি ডাইনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাবারে অননুমোদিত রাসায়নিকের ব্যবহার, পোকায় খাওয়া বেগুন দিয়ে বেগুনি তৈরির অভিযোগ এনেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Advertisements

একই অভিযানে ‘জামান হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ’কে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বালি আর্কেড শপিং মলে ‘ব্র্যাবন্ড এভিনিউ’ নামের প্রসাধনী দোকানকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির দায়ে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।

অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পক্ষে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার। তিনি বলেন, কাচ্চির জন্য চট্টগ্রামে জনপ্রিয় হচ্ছে ‘কাচ্চি ডাইন’। কিন্তু তারা সাধারণ ভোক্তার বিশ্বাসকে পুঁজি করে যাচ্ছেতাইভাবে খাবার তৈরি করছে।

Advertisements

অভিযানে দেখা গেছে পোকা খাওয়া বেগুন কেটে রাখা হয়েছে বেগুনি তৈরির জন্য। ফ্রিজে কাচ্চিতে দেওয়ার ফ্রাই আলু পাওয়া গেছে, যেগুলো খাওয়ার অনুপযোগী।। খাবারে রং মেশানো হচ্ছে। তাই প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h3n1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন